Master The Medicine Viva
550.00৳
The Master The Medicine Viva is an essential guide for medical students preparing for ward, block, and professional exams. Authored by Dr. Mehedi Hasan Lemon, this book offers precise, well-structured viva answers based on real exam patterns.
মেডিসিন সব সময়ই একটা মিস্ট্রি। চিন্তা করতে হয় স্পেসিফিক, examination করতে হয় স্পেসিফিক, investigation ও ট্যু দ্যা পয়েন্ট।
যখন আমি থার্ড ইয়ারে ওয়ার্ডের পড়াশুনা শুরু করলাম তখন পড়াশোনার একটা বড় অংশ জুড়ে থাকতো বিভিন্ন জিনিসের cause. বিভিন্ন জিনিসের ২০-২৫ টা করে cause পড়ে মনে রাখার চেষ্টা করতাম। তখন একটা বিষয় খেয়াল করলাম, আমাকে স্যাররা যখন জিজ্ঞেস করতো তখন আমার মাথায় শুধু ২৪ ও ২৫ নাম্বার cause গুলো মাথায় ঘুরতো like amyloidosis, sacroidosis স্যাররা বলতেন কমনগুলো বলো- আমার মাথায় তখন কোনটা কমন কোনটা আনকমন সেগুলা নেই।
বইতে যেভাবে আছে সেভাবে বললে স্যাররা অনেক সময় উত্তর accept করতেন না- বলতেন ওয়ার্ডে কি আমরা এভাবে পড়িয়েছি?
আবার মনে করুন একটা ডিজিজে ইনভেস্টিগেশন অব চয়েজ হলো MRI কিন্তু সেটা পরীক্ষায় শুরুতে বললে examiner মাইন্ড করেন। কারন practically আমরা ওয়ার্ডে বা চেম্বারে সব রোগীকে শুরুতেই সাজেস্ট করতে পারি না সব সময়। আবার বইতে কোন ইনভেস্টিগশের কথা লেখা আছে শুরুতে কিন্তু সেটার ফ্যাসিলিটিই নাই আমাদের- এটার কথা ভাইভাতে বলে ফেললে সমস্যা।
আবার ট্রিটমেন্টের ক্ষেত্রে বাই বুক আমরা ফলো করতে পারি না। স্যার রা বাই বুক শুনতেও চান না, শুনতে চান আমাদের যেভাবে ম্যানেজ করতে হয় সেভাবে।
ওয়ার্ড বলেন বা প্রফ বলেন বেশিরভাগ ভাইভায় ম্যাক্সিমাম জায়গা জুড়ে স্যাররা বিভিন্ন সিনারিও দেন। এসব সিনারিও থেকে আপনি ১০-১২ টা করে DD বলতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যালি যখন ওয়ার্ডে কাজ করবেন তখন ওয়ার্ডে শুরুতে কমন কয়েকটা ডিডি মাথায় রেখে এগোতে হবে। প্রফ পাশ করার পর আপনাকে যেহেতু এয়ার্ড ম্যানেজ করতে হবে সেহেতু স্যাররা চান সেভাবেই আপনার মাইন্ড সেট আপ ডেভলপ করতে। এজন্যই আপনাকে এমন কোয়েশ্চেন করা হয় ভাইভাতে।
আর এখন রিটেন প্রশ্নের বড় একটা অংশ জুড়ে থাকে সিনারিও এবং এপ্রোচ ভিত্তিক প্রশ্ন।
নাম্বার যেহেতু স্পেসিফিক ও ভাগ ভাগ করা সেহেতু ১০-১৩ টা করে পয়েন্ট লেখার সময় বা প্রয়োজন কোনটাই থাকে না। আপনাকে জানতে ও মনে রাখতে হবে স্পেসিফিক ৪-৫ চা করে পয়েন্ট।
এতক্ষন যেসব কথা বললাম সবগুলোর কথা মাথায় রেখেই ওয়ার্ডে পড়ানো হয়। ওয়ার্ডে ক্লাস করতে যেয়ে দেখলাম আমি যদি ভালোভাবে শুনতে ও বুঝতে যাই তাহলে নোট করতে পারি না, আবার ভালোভাবে নোট নিতে গেলে বুঝতে পারি না।
হোস্টেলে এসে যখন মেইন বই পড়তাম তখন ভালোভাবে বুঝতাম কিন্তু বুঝতাম না কোনটা মনে রাখতে হবে, কোনটা মনে রাখার দরকার নেই, আর কেনটা স্যাররা পছন্দ বা অপছন্দ করবে! গতানুগতিক গাইড বই খুলে দেখতাম as usual বই থেকে যাস্ট কপি করে রাখা সব-এমনভাবে লেখা যাতে একজন ছাত্র কোনভাবেই কোন concept ডেভলপ করতে না পারে। এই গাইডগুলো রিটেন, ভাইভা বা conception ডেভলপ করা- কোনকিছুতেই পারপাস সার্ভ করতে পারে কি না আমি সন্দিহান।
বাধ্য হয়েই আমরা তখন উমুক স্যার, তমুক ভাই এর শিট খোজা শুরু করতাম। শিটগুলো ফটোকপি করতে করতে হয়তো অনেক লাইন বোঝাই যেত না, কোথাও আবার পেজই থাকে না। তার উপর অনেক পুরাতন শিট, মাঝখানে টেক্সটবুকের ৩-৪ টা এডিশন চলে গেছে কিন্তু শিটে আপডেট করা হয় নাই কিছুই।
আমি নিজে এই সমস্যাগুলো ফেইস করেছি, আমার সিনিয়ররা এটা ফেইস করেছেন এবং আমার জুনিয়ররাও এটা ফেইস করছেন। আমি ব্যাক্তিগতভাবে কিছু শিটও করেছিলাম সবার উপকারের স্বার্থে, অনেকে উপকৃতও হয়েছেন কিন্তু এটা কোন স্থায়ী সমাধান মনে হয় নি আমার কাছে। এরপর অনেক চিন্তাভাবনা ও পরিশ্রমের পর Medicine এর জন্য Heart’s series এর Master The Medicine বইটি জুনিয়র ভাইবোনদের জন্য এনেছি যেগুলো উপরের বর্ণনাকৃত সব সমস্যার সমাধান সহ তাদের পড়াশোনার যাবতীয় চাহিদগুলো পূরন করতে পারবে।
MAECENAS IACULIS
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
ADIPISCING CONVALLIS BULUM
- Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
- Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
- Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.
Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.

Wister
Reviews
There are no reviews yet.